শিরোনাম

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : নগরীর পতেঙ্গা থানার বন্দরটিলা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ঐশির মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার বিকেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন পোশাক শ্রমিক মোহাম্মদ রাজু ও তার মেয়ে ঐশি(১)। রাজু বন্দর টিলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.জহিরুল ইসলাম বলেন, রাজু ও তার কন্যা শিশু ঐশি বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। রাত ১১টার দিকে ঐশিকে মৃত ঘোষণা করেন ডাক্তারা।

basic-bank

Be the first to comment on "সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*