শিরোনাম

সিলেটের আদালতে রাগীব আলী

নিউজ ডেস্ক : ভারতের করিমগঞ্জে আটক সিলেটের ব্যবসায়ী রাগীব আলীকে আদালতে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশের পিকআপ ভ্যানে করে তাকে আদালতে আনার পর কাস্টডিতে রাখা হয়। এরপর তাকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে বিয়ানীবাজার সুতারকান্দি সীমান্ত দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে দেশটির পুলিশ। ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে রাগীব আলীকে সিলেটে আনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার সকালে ভারতের করিমগঞ্জ পুলিশ তাকে আটক করে।

১২ নভেম্বর জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে রাগীর আলীর ছেলে আব্দুল হাইকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে বিশ্বনাথ থানায় জালিয়াতি ও প্রতারণার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই পরিবারের পাঁচ সদস্য নিয়ে গত ১২ আগস্ট ভারতে পালিয়ে যান রাগীব আলী।

basic-bank

Be the first to comment on "সিলেটের আদালতে রাগীব আলী"

Leave a comment

Your email address will not be published.


*