নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একই বাড়ির ৩ মোটর সাইকেল আরোহি সহ চার জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলো উপজেলার দক্ষিণ সলিমপুর ফকিরহাট ফকিরপাড়া এলাকার মৃত মো.মুসলিমের পুত্র মো.নয়ন(২২, এজাহার মিয়ার পুত্র মো.রাকিব (২১) ও সৈয়দুর রহমানের পুত্র মো.জাবেদ (২১) নিহত হয়েছে। এ ঘটনা শুনে একই বাড়ির মেসার্স রফিক ইঞ্জিনিয়ার্সের মালিক রফিক ফোরম্যান (৬০) রাত সাড়ে ১১টার সময় স্টোক করে মারা যান। নিহত সকলে একই এলাকার ও একই বাড়ির বলে জানা যায়। এদুর্ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার ওসি ছালে আহম্মদ পাঠান বলেন, ‘দুর্ঘটনার সাথে সাথে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। আমরা তাৎক্ষণিকভাবে গাড়ি চলাচল স্বাভাবিক করি। দুর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী এসে লাশগুলি তাদের বাড়িতে নিয়ে যায়। আমরা ঘাতক গাড়ি আটক করেছি।’
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Be the first to comment on "সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩"