শিরোনাম

সুজানের জন্মদিন ॥ এড়িয়ে গেলেন ঋত্বিক 

নিউজ ডেস্ক : বিচ্ছেদ হয়ে গেছে দু বছর আগে। সেই নিয়ে যখনই সাংবাদিকরা কোনও প্রশ্ন করেছেন, এড়িয়ে গেছেন ঋত্বিক রোশন। সুজানও তাই। জানিয়ে দিয়েছেন, কাদা ছোঁড়াছুঁড়ি তাঁদের না পসন্দ। কারণ দুই ছেলে রেহান, হৃদান। এবার সেই রেহান, হৃদানের মুখ চেয়েই প্রাক্তন স্ত্রী সুজানের জন্মদিনের পার্টিতে যাচ্ছেন ঋত্বিক। ২৬ অক্টোবর ৩৮ বছরে পা দেবেন সুজান। বন্ধু আর ঘনিষ্ঠদের নিয়ে ছোটখাট পার্টির আয়োজন করেছেন। ঋত্বিককেও আমন্ত্রণ জানিয়েছেন। শহরে থাকলে অবশ্যই যাবেন, জানিয়ে দিয়েছেন রাকেশ–পুত্র। কারণ, ছেলে রেহান, হৃদানের ইচ্ছা, তাদের মায়ের জন্মদিনে বাবাও থাকুক। বিচ্ছেদের পর এই প্রথম নয়, এর আগেও পার্টি করেছেন দুজন। কঙ্গনা রানাওয়াত বিতর্কের সময় ঋত্বিকের হয়ে মুখ খুলেছেন সুজানও।

basic-bank

Be the first to comment on "সুজানের জন্মদিন ॥ এড়িয়ে গেলেন ঋত্বিক "

Leave a comment

Your email address will not be published.


*