শিরোনাম

সুরঞ্জিতকে দাহ করতে সকল প্রস্ততি সম্পন্ন

নিউজ ডেস্ক : প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য অনুষ্ঠান তার পৈতৃক ভিটায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শেষকৃত্য অনুষ্ঠানের সকল প্রস্ততি সম্পন্ন করেছেন স্থানীয়রা। জানা গেছে, সুরঞ্জিতের মরদেহ আজ সোমবার বিকেল ৩টায় তার পৈতৃক ভিটা সুনামগঞ্জের দিরাইয়ে আনোয়ারপুরের বাসায় আনা হবে।

এদিকে শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে এবং প্রিয় নেতাকে শেষবারের মতো একনজর দেখতে আজ সোমবার সকাল থেকে জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সমাজসহ সর্বস্তরের কয়েক হাজার লোকজন সুরঞ্জিতের আনোয়ারপুরের বাসায় সমবেত হয়েছেন।

এ ছাড়াও সুরঞ্জিত সেনগুপ্তর শেষ ইচ্ছানুযায়ী ‘যে ভিটাতে জন্ম, সে ভিটাতেই তাকে দাহ করা হবে’। এ বিষয়ে সুরঞ্জিতের বাল্যকালের ঘনিষ্ঠ প্রতিবেশী জগদীশ রায় বলেন, শ্বেত চন্দন কাঠ দ্বারা তাকে দাহ করা হবে। আর এই কাঠের গাছটি তিনি বেশ কয়েক বছর আগে লাগিয়েছিলেন।

অবসরপ্রাপ্ত এই শিক্ষক আরও বলেন, ‘এটি একটি অদ্ভুত মিলন যে নিজের লাগানো গাছের মাধ্যমেই তিনি চিরবিদায় নেবেন। ‘ সুরঞ্জিতের বাড়ির দক্ষিণ দিকের সীমানাপ্রাচীর ঘেঁষে গাছটি লাগানো হয়েছিল।

অপরদিকে সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিরাই-শাল্লার প্রতিটি শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সেনগুপ্তর প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন তার নির্বাচনী এলাকার মানুষ।

basic-bank

Be the first to comment on "সুরঞ্জিতকে দাহ করতে সকল প্রস্ততি সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*