নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন অপরাধীরা যাতে ক্ষমতায় না আসতে না পারে সে ব্যবস্থা করতে হবে বলে যে কথা আপনি বলেছেন তা নিশ্চয়ই বিএনপিকে উদ্দেশ করে বলেছেন। তবে বিএনপি অপরাধী কি না তা প্রমান করতে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেখুন জনগণ কাকে ভোট দেয়। সুষ্ঠু নিবাচন হলে জনগণের ভোটে বিএনপিই ক্ষমতায় আসবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকান্ডের তদন্ত নিয়ে র্যাব এবং পুলিশের দুই রকম বক্তব্যে প্রমাণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, আজকে দেশে যে এত গুম, খুন ও হামলা এগুলো থেকে জনগণের চোখ ভিন্ন দিকে ফেরাতে সরকারই জঙ্গি ইস্যু নিয়ে বেশি মতামাতি করছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আইন-শৃংখালা রক্ষাকারী বাহিনী দিয়ে হুমকি না দিয়ে জনগণের কাছে আসেন না।
আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, অধ্যাপক আমিনুল ইসলাম, ফোরকান আলম প্রমুখ।

Be the first to comment on "সুষ্ঠু নিবাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে: রিজভী"