শিরোনাম

সুয়ারেজকে চাইছে ইতালিয়ান ক্লাব

নিউজ ডেস্ক : আয়াক্সের পর ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের হয়ে খেলেন লুইস সুয়ারেজ। অলরেডসদের হয়ে দারুণ দাপটে সফল একটি অধ্যায় শেষে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন উরুগুয়াইন এ তারকা।

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে বার্সার জার্সি গায়ে দাপিয়ে খেলছেন সুয়ারেজ। দারুণ ফর্মে থাকায় সুয়ারেজের উপর নজর পড়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের।

চাইনিজ মালিকানাধীন এই ক্লাবটি সুয়ারেজকে পেতে বেশ আগ্রহী। গত কয়েক মৌসুমে বাজে কিছু সময় কাটানোর পর আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ক্লাবটি। এ জন্য উরুগুইয়ান এ তারকা খেলোয়াড়কে চাইছে ইন্টার। ইতালিয়ান সংবাদ মাধ্যম লা গেজেত্তা দেল্লো স্পোর্ট সম্প্রতি এমনটাই জানিয়েছে।

ইন্টার মিলানে সোনালী সময় ফেরাতে সুয়ারেজের সঙ্গে আরও কিছু তারকা খেলোয়াড়দের দলে পেতে আগ্রহী সিরি’আ এই ক্লাবটি। এ জন্য রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ এবং ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও আগুয়েরোকেও নিজেদের শিবিরে পেতে আগ্রহী ইন্টার মিলান।

 

basic-bank

Be the first to comment on "সুয়ারেজকে চাইছে ইতালিয়ান ক্লাব"

Leave a comment

Your email address will not be published.


*