নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরে নাজিম উদ্দিন (২৮) নামে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে একরামপুর মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সূত্রাপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা জানান, রাতে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন এএসআই আওয়াল। একরামপুর মোড়ে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি।
পরে পুলিশ গিয়ে ওই্ যুবককে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, কয়েকজন যুবক প্রথমে তাকে গুলি করে। পরে ছুরিকাঘাত করে। নিহত নাজিম উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন একটি কোর্সের শিক্ষার্থী বলে জানা গেছে।

Be the first to comment on "সূত্রাপুরে যুবককে গুলি করে হত্যা"