শিরোনাম

সেঞ্চুরির আশা জাগিয়ে সৌম্যর বিদায়

নিউজ ডেস্ক : এবার সত্যি সত্যিই নিজের স্বরুপে ফিরেছেন তরুণ মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে তামিমের সাথে ইনিংস শুরু করতে নেমে খেললেন দারুণ এক ইনিংস। ১০৪ বলে ১১ বাউন্ডারিতে তার এই ইনিংসটি সেঞ্চুরির আশা জাগিয়েছিল। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়ে শেষ হয় ইনিংসটি।

ক্রাইস্টচার্চে শুক্রবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ঘণ্টায় দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল (৫) ও মাহমুদউল্লাহকে (১৯) হারায় বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ে তোলেন সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়েন। ৫৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার।

দ্বিতীয় সেশনের শুরুতে অর্ধশতকে পৌঁছান সাকিব আল হাসান। ৬৫ বলে আটটি চারে টেস্টে বিশতম পঞ্চাশ স্পর্শ করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সৌম্যর বিদায়ের পর আবারও ছন্দপতন ঘটে। দ্রুত ফিরে যান সাব্বির রহমান, এবং নির্ভরতার প্রতীক সাকিব আল হাসান।

basic-bank

Be the first to comment on "সেঞ্চুরির আশা জাগিয়ে সৌম্যর বিদায়"

Leave a comment

Your email address will not be published.


*