শিরোনাম

সিরাজগঞ্জে ওবায়দুল কাদেরের হেলিকপ্টারের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক : নওগাঁ যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে সিরাজগঞ্জে জরুরি অবতরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী একটি হেলিকপ্টার। আওয়ামী লীগ নেতা আবদুল জলিলের স্মরণসভায় যোগ দিতে তিনি নওগাঁ যাচ্ছিলেন।
সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসীপল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
জানা গেছে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিতে একটি হেলিকপ্টারে করে নওগাঁ যাচ্ছিলেন ওবায়দুল কাদের। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় জাহাঙ্গীর কবির নানক স্থানীয় নেতাকর্মীদের জানান, মেঘ, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ থাকায় দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি তাড়াশের দেশীগ্রামে জরুরি অবতরণ করতে বাধ্য হন। ৪০ মিনিট পর আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা হয়।
খবর শুনে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আবদুল হক, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুসসহ শত শত নেতাকর্মী। সংক্ষিপ্ত সময়ে ওবায়দুল কাদের দলের খোঁজখবর নেন এবং নেতার্মীদের দলকে সুসংগঠিত করার দিকনির্দেশনা দেন।

basic-bank

Be the first to comment on "সিরাজগঞ্জে ওবায়দুল কাদেরের হেলিকপ্টারের জরুরি অবতরণ"

Leave a comment

Your email address will not be published.


*