নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাগজভর্তি একটি ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত ও একজন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় কাগজভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ভোর ৫টায় দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করতে সময় লেগে যায়। পরে সকালে ট্রাকের ভেতর থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। লাশগুলো ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
সোনারগাঁওয়ে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

Be the first to comment on "সোনারগাঁওয়ে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত"