নিউজ ডেস্ক : গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকাল পৌনে ৫টায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ‘সৌজন্য সাক্ষাতের’ সূচি রয়েছে।
বুধবার সকালে রওনা দিয়ে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।
সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।
সোমবার বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Be the first to comment on "সোমবার বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী"