শিরোনাম

সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার জনসভা আজ

নিউজ ডেস্ক : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার দুপুর আড়াইটায় আওয়ামী লীগের জনসভা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এ জনসভার আয়োজন করা হয়েছে।

জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় ব্যাপক জনসমাগম ঘটানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। গত দুই সপ্তাহ ধরে অনুষ্ঠিত হয়েছে যৌথসভা, বর্ধিত সভা।

সোমবার বিকালে জনসভা মঞ্চ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনসভার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কয়েক লাখ মুজিব প্রেমী এ জনসভায় অংশ নেবেন। জনসভা সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

basic-bank

Be the first to comment on "সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার জনসভা আজ"

Leave a comment

Your email address will not be published.


*