শিরোনাম

সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারি আ’লীগের জনসভা

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানী ঢাকায় জনসভার আয়োজন করবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী বছর ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটায় এই জনসভা শুরু হবে। জনসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
যৌথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, ড. শাম্মী আহমেদ, অধ্যাপক মেরিনা জাহান প্রমুখ।
এছাড়া ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথী, তাঁতি লীগের যুগ্ম-আহ্বায়ক সাধনা দাশগুপ্ত, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট খোন্দকার আব্দুল মান্নান, ছাত্রলীগের সহ-সভাপতি মো. নূরুল করিম জুয়েল প্রমুখ।
সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় র‌্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য ও সাহসী নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে বর্তমান সরকার তথা আওয়ামী লীগের পক্ষে সারা বাংলাদেশে এক নব জাগরণের সৃষ্টি হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় একটি বিশাল জনসভার আয়োজন করবে।’
এ সময় তিনি ১০ জানুয়ারির জনসভা সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগসহ ঢাকার পার্শ্ববর্তী এলাকার দলীয় সংসদ সদস্য এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে নির্দেশ প্রদান করেন।

basic-bank

Be the first to comment on "সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারি আ’লীগের জনসভা"

Leave a comment

Your email address will not be published.


*