নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন এলাকায় দায়িত্বরত নারী ট্রাফিক সার্জেন্টদের স্কুটি দিয়েছেন ডিএমপি কমিশনার। রবিবার সকালে ডিএমপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ২২ নারী সার্জেন্টকে স্কুটি হস্তান্তর করেন তিনি। স্কুটিতে করে রাজধানীর বিভিন্ন স্থানের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন নারী সার্জেন্টরা।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, নারীরা সবক্ষেত্রেই সমানভাবে এগিয়ে চলেছেন। পুলিশের নারী সদস্যরাও পুরুষদের সঙ্গে সমান তালে কাজ করছেন।
কোনো কোনো ক্ষেত্রে নারী পুলিশ সদস্যদের কাজের সাফল্য পুরুষদের চেয়েও বেশি। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে নারী সার্জেন্টরা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবেন বলেও প্রত্যাশা তার।

Be the first to comment on "স্কুটিতে করে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন নারী সার্জেন্টরা "