শিরোনাম

স্ত্রী-পুত্রসহ মোরশেদ খানকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক : অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানকে আত্মসর্পনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে (সিনিয়র স্পেশাল জজ আদালত) আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আত্মসমর্পণের পর তাদের জামিনের বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলা হয়েছে। এছাড়া মামলা পুনঃতদন্তের ও অনুমতি দেয়া হয়েছে দুদককে। পাশাপাশি হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকে যে অ্যাকাউন্ট জব্দ ছিল তা ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত  জব্দই থাকবে বলে রায় দিয়েছেন আদালত।ওই অ্যাকাউন্টে ১৬ মিলিয়ন হংকং ডলার রয়েছে বলে জানা গেছে। এ সংক্রান্ত রুল  নিষ্পত্তি করে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

basic-bank

Be the first to comment on "স্ত্রী-পুত্রসহ মোরশেদ খানকে আত্মসমর্পণের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*