শিরোনাম

স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহত ৫১

নিউজ ডেস্ক : স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে ও পোরিনোর কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চারজন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।
পতুর্গাল থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে স্পেনে আসা ট্রেনটি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়, খবর বিবিসির।
এ ঘটনায় ট্রেনটির পর্তুগিজ চালক, স্পেনীয় কন্ডাক্টর, একজন মার্কিন পর্যটক ও অপর এক স্পেনীয় নিহত হন।
স্পেনের ভিগো শহরের দক্ষিণের টাউন ও পোরিনো পর্তুগাল সীমান্তের নিকটবর্তী। ট্রেনটি পর্তুগালের পোর্তো থেকে ভিগো যাচ্ছিল।
এল পায়িস সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, লাইনচ্যুত ট্রেনটি একটি সেতুর একটি অংশে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকাশিত ছবিতে মনে হয়েছে লাইনচ্যুত ট্রেনটি লাইনের পাশের একটি সিগন্যাল টাওয়ারেও আঘাত করেছে।
ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করে ট্রেনের রেকর্ড বিশ্লেষণ শুরু করেছে কর্তৃপক্ষ। জরুরি বিভাগের কর্মীদের আশঙ্কা, ট্রেনের ক্ষতিগ্রস্ত অংশের মধ্যে হয়তো আরো একটি মৃতদেহ আটকা পড়ে আছে।
ট্রেনের সামনের অংশটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও শেষ দুটি বগি প্রায় অক্ষত ছিল। স্পেনীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, অনেক যাত্রী ক্ষতিগ্রস্ত ট্রেনটি থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসতে পেরেছেন।
ঘটনাস্থলেই নিহতদের মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়, অপরজন হাসপাতালে মারা যান।
২০১৩ সালের জুলাইতে এই একই এলাকায় দেশটির অন্যতম একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ওই সময় দ্রুতগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৭৯ জন নিহত ও প্রায় ১৭০ জন আহত হয়েছিলেন।

basic-bank

Be the first to comment on "স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহত ৫১"

Leave a comment

Your email address will not be published.


*