শিরোনাম

স্বজনদের ফেলে যাওয়া জোড়া লাগা শিশু মারা গেল

নিউজ ডেস্ক : মারা গেল সেই জোড়া লাগানো জমজ শিশু। বুধবার রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনকিউবিটরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জোড়া লাগানো এই জমজ। জন্মের পরপরই ঢামেকে ফেলে পালিয়ে গিয়েছিল এই জমজের স্বজনরা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই জমজের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে এই জমজের চিকিৎসায় গঠিত হয় মেডিক্যাল বোর্ড।

পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলাম আজ বৃহস্পতিবার এই জোড়া লাগানো জমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুরু থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিল এই জোড়া লাগানো জমজ শিশু। তাদের মাথা থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো ছিল। এদিকে গাইবান্ধা থেকে আসা অপর একটি জোড়া লাগানো জমজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. শাহনুর। শিশু দুটিকে সফলভাবে আলাদা করা হয়েছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত শিশু দুটি ভালো রয়েছে।

 

basic-bank

Be the first to comment on "স্বজনদের ফেলে যাওয়া জোড়া লাগা শিশু মারা গেল"

Leave a comment

Your email address will not be published.


*