নিউজ ডেস্ক : সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক বাংলাদেশি। স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১১টার দিকে দেশটির হাইল প্রদেশে তাবুক রোডের দিলহান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বাংলাদেশি হলেন আবুল খায়ের ও দুলাল হোসেন। আবুল খায়েরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এবং দুলালের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
জানা যায়, গতকাল রাতে দুলাল হোসেন দুইজন যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে হাইল থেকে একটি গন্তব্যে যাচ্ছিলেন। পথে তিনজনকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হন।
সড়ক দুর্ঘটনায় সৌদিতে দুই বাংলাদেশি নিহত

Be the first to comment on "সড়ক দুর্ঘটনায় সৌদিতে দুই বাংলাদেশি নিহত"