শিরোনাম

হত্যা করে লাশ ঝুলিয়ে রাখছে জঙ্গিরা!

নিউজ ডেস্ক : আইএস জঙ্গিরা ইরাকের মসুল শহরে বেসামরিক লোকজনকে হত্যা করে তাদের লাশ বিদ্যুতের খুঁটির সাথে ঝুলিয়ে রাখছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইসলামিক স্টেট তাদের তথাকথিত আদালতের নির্দেশ অনুযায়ী মসুল শহরে বেসামরিক লোকদের হত্যা করে, তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং ইরাকি বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগ আনা হয়। তাদের ঝুলিয়ে রাখা লাশের ওপর লেখা ছিল, ‘বিশ্বাসঘাতক এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর দালাল’। ইসলামিক স্টেট শিশু-কিশোরদের হামলার কাজে ব্যবহার করছে বলেও দাবি করছে জাতিসংঘ। খবর বিবিসির। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের দফতর থেকে জানানো হয় , প্রায় ৪০ জন বেসামরিক নাগরিককে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে হত্যা করা হয়। হত্যার পর নিহতদের লাশ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "হত্যা করে লাশ ঝুলিয়ে রাখছে জঙ্গিরা!"

Leave a comment

Your email address will not be published.


*