নিউজ ডেস্ক : অবশেষে হবিগঞ্জের আলোচিত সুন্দ্রাটিকি চার স্কুল ছাত্র অপহরন ও হত্যা মামলায় চার্জ গঠন করেছে আদালত। সংশ্লিস্ট ঘটনার সাথে জড়িত থাকায় ৮ আসামীর বিরুদ্ধেই বুধবার দুপুরে এই মামলার চার্জ গঠন করেন শিশু বিচারিক আদালতের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ। বিজ্ঞ বিচারক এই মামলার পরবর্তী তারিখ নির্ধারন করেছেন আগামী ২৬ সেপ্টেম্বর। এই মামলার ৮ আসামীর মাঝে হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন, প্রধান হোতা দুর্ধষ লাঠিয়াল সর্দার আব্দুল আলী বাঘাল, তার দুই পুত্র রুবেল ও জুয়েল সহ আরজু, সায়েদ আলী। পলাতক রয়েছে উস্তার, বেলাল ও বাবুল মিয়া। এদিকে আসামী আরজু মিয়ার একটি জামিন আবেদন না মঞ্জুর করা হয়। সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি এডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম ও বাদী পক্ষের আইনজীবি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, চার্জ গঠনের এই দিনে সংশ্লিস্ট মামলায় কারাগারে আটক উক্ত ৫ আসামীই আদালতে উপস্থিত ছিল। বলাবাহুল্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারী হবিগঞ্জের বাহুবল উপজেলাধীন সুন্দ্রাটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, তাজেল, শুভ ও মনির এবং একই গ্রামের মাদ্রাসা ছাত্র ইসমাঈলকে অপহরন করার পর নির্মমভাবে তাদের সকলকেই হত্যা করা হয়। পরে ১৭ ফেব্রুয়ারী তাদের মৃতদেহ স্থানীয় ইসাবিল নামক স্থানে বালুর স্তুপে পুতে রাখে দুর্বৃত্তরা। পরবর্তীতে পুলিশ মৃতদেহ উদ্ধার ও তদন্ত শেষে আদালতে ওই আসামীদেরকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে।
হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলার চার্জ গঠন

Be the first to comment on "হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলার চার্জ গঠন"