শিরোনাম

হবে ফুট ওভারব্রিজ, কমবে সন্ত্রাস-মাদক : গণসংযোগে সাখাওয়াত

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, তিনি নির্বাচিত হলে নির্মাণ করবেন ফুটওভার ব্রিজ। নিরসন হবে সন্ত্রাস ও মাদক।

আজ মঙ্গলবার সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে বঙ্গবন্ধু সড়কে গণসংযোগ করার সময় এসব প্রতিশ্রুতি দেন সাখাওয়াত। নির্বাচনে প্রার্থী হয়ে রাজনীতির মাঠে সক্রিয় হওয়া বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। ভোটারদের উদ্দেশে সাখাওয়াত বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে নগরীর যানজট নিরসনে ফুটওভার ব্রিজ নির্মাণ করব। আপনাদের সহযোগিতা নিয়ে সন্ত্রাস ও মাদক নিরসন করব।
সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কমানো, শীতলক্ষ্যা নদীতে সেতু তৈরি করে নারায়ণগঞ্জবাসীর মধ্যে বন্ধন গড়াসহ এ ধরনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠা সাখাওয়াতকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ক্লিন ইমেজের লোক হিসেবে বেছে নিলেও দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এখনও তিনি তেমন সাড়া ফেলতে পারেননি বলে কথা এসেছে দলটির নেতাদের কাছ থেকেই।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী আজ সকালে গণসংযোগ করেননি। তবে বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ বন্দর ২৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালানোর কথা রয়েছে তার। এদিকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রতিদিনের মতো আজও আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জে যাওয়ার কথা রয়েছে।

basic-bank

Be the first to comment on "হবে ফুট ওভারব্রিজ, কমবে সন্ত্রাস-মাদক : গণসংযোগে সাখাওয়াত"

Leave a comment

Your email address will not be published.


*