নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজানে হামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন আগামী ২২ জানুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরি এ দিন ধার্য করেন।
আজ সোমবার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় নতুন করে দিন নির্ধারণ করেন হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় দুই পুলিশ সদস্য নিহত হয়। পরে যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।

Be the first to comment on "হলি আর্টিজানে হামলার প্রতিবেদন দাখিল ২২ জানুয়ারি"