শিরোনাম

হাতিবান্ধায় পর্ণোগ্রাফি সরবরাহ করায় যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক : লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় পর্ণোগ্রাফি সরবরাহ করায় আশরাফুল আলম (৩০) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে এ রায় দেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির। আশরাফুল উপজেলার পশ্চিম নওদাবাস এলাকার আতিয়ার রহমানের ছেলে।

হাতিবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র জানান, কম্পিউটারে পর্ণোগ্রাফি রেখে বাজারে সরবরাহ করে আসছে এমন খবরের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে নওদাবাস বাজারে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। এ সময় তার ব্যবহৃত কম্পিউটারটি জব্দ করা হয়।

পরে আটক যুবককে আজ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজার আদেশপ্রাপ্ত যুবককে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "হাতিবান্ধায় পর্ণোগ্রাফি সরবরাহ করায় যুবকের কারাদণ্ড"

Leave a comment

Your email address will not be published.


*