শিরোনাম

হামজা ব্রিগেডকে অর্থায়নকারী আটক

নিউজ ডেস্ক : জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে ৫ লাখ টাকা অর্থায়নের অভিযোগে মঞ্জুর এলাহী নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। আজ বুধবার রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৭ এর সিও লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মঞ্জুর এলাহী গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দীপ এলাকায়। তিনি জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে চেকের মাধ্যমে ৪ লাখ ২০ হাজার ও নগদ ৮০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন। চট্টগ্রামের একটি জঙ্গি আস্তানায় অস্ত্র-গোলাবারুদের সন্ধান পাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

 

basic-bank

Be the first to comment on "হামজা ব্রিগেডকে অর্থায়নকারী আটক"

Leave a comment

Your email address will not be published.


*