নিউজ ডেস্ক : খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টে হামলা চেষ্টাকারী ওই যুবকের ব্যাগ থেকে তিনটি বোমা ও একটি ভেস্ট উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) র্যাব-৩ এর সিও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, উদ্ধারকরা বোমা তিনটি নিষ্ক্রিয় করার কাজ এরই মধ্যে শেষ করেছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট।
এর আগে খিলগাঁও শেখের জায়গা এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলো র্যাব সদস্যরা।
এ সময় একজন মোটরসাইকেল আরোহীকে খুব দ্রুতবেগে ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসতে দেখে থামার সিগন্যাল দেয় র্যাব সদস্যরা। কিন্তু সিগন্যাল অমান্য করে চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে র্যাব সদস্যরা। এতে ওই দুর্বৃত্ত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment on "হামলাকারীর ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার"