নিউজ ডেস্ক:খেলোয়াড় কিংবা কোচ হিসেবে ব্রাজিলের চারটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি মারিও জাগালোকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রিও ডি জেনিরোর বাররা ডি’ওর হাসপাতালের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রশাসন জানাচ্ছে, মারিও জোর্জে লোবো জাগালো বাররা ডি’ওর হাসপাতালে রোগী হিসেবে ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন।’
তবে জাগালোকে ঠিক কখন হাসপাতালে আনা হয়েছে কিংবা কী সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
৮৪ বছর বয়সি জাগালো কদিন আগে রিও অলিম্পিকের মশাল-যাত্রার অংশ হয়েছিলেন। হুইল চেয়ারে করে এসে কার্লোস পেরেইরার কাছ থেকে অলিম্পিকের মশাল হাতে নেন তিনি।
জাগালো ব্রাজিলের ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জয়ী দলের হয়ে খেলেছেন। সেলেসাওদের ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলে তিনি ছিলেন ট্রেনার। আর সহকারী ম্যানেজার ছিলেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলের।

Be the first to comment on "হাসপাতালে কিংবদন্তি মারিও জাগালো"