শিরোনাম

হাসপাতালে গিটার বাজিয়ে গাইলেন লাকী আখান্দ (ভিডিও)

নিউজ ডেস্ক :  ফেসবুকে ঘুরছে ভিডিও লিংকটি- হাসপাতালের বিছানায় শুয়ে গিটার বাজিয়ে গান গাইছেন লাকী আখান্দ। ‘যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার…’। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বিশিষ্ট এই সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা যেন নতুন বসন্তের খোঁজই করছেন। জীবনের এই সংকটাপন্ন সময়ে ‘বেঁচে থাকা সুন্দর’, হাসপাতাল থেকে এই বার্তাই যেন দিচ্ছেন লাকী আখান্দ।
ক’দিন আগে ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়েছেন লাকী। তাকে দেখার জন্য প্রতিদিনই যাচ্ছেন শোবিজ অঙ্গনের মানুষেরা। লাকীকে অনুপ্রেরণা ও সাহস যোগাতে ছবি তোলা আর খোশগল্পও চলছে। কিংবদন্তি এই শিল্পী সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন, গুনগুন করছেন।
সম্প্রতি হাসপাতালে লাকীর গিটার বাজিয়ে গান গাওয়ার একটি ভিডিও ধারণ করা হয়। এটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আহমেদ ফেরদৌস নামে লাকীর একজন ভক্ত আছেন ভিডিওটিতে। অন্য এক ভিডিওতে ফেরদৌস জানান, সচেতন নাগরিক সমাজের উদ্যোগে তারা আগামী ২৩ সেপ্টেম্বর একটি কনসার্ট করবেন লাকীর চিকিৎসার সহায়তায়। এতে বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করবেন অনেকে। ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

basic-bank

Be the first to comment on "হাসপাতালে গিটার বাজিয়ে গাইলেন লাকী আখান্দ (ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*