শিরোনাম

হিরোশিমায় ওবামার পুষ্পচিত্র

নিউজ ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন আনবিক হামলায় কয়লা হয়ে গিয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর। আর সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পুষ্পচিত্র তৈরি করলো জাপানিরা। শান্তির বার্তা পৌঁছে দিতে দুই লাখ সালভিয়া ফুল দিয়ে বারাক ওবামার পুষ্পচিত্র তৈরি করেন তারা।

জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওবামাকে নিয়ে এই পুষ্পচিত্রের প্রদর্শনী দেখতে হিরোশিমার ‘সেরা পার্কে’ দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে।

আশাহি শিম্বুন জানিয়েছে, ১০০ মিটার বাই ৫০ মিটার আয়তনের জমিতে লাল, সাদা আর নীল সালভিয়া ফুলে ফুটিয়ে তোলা হয়েছে ওবামাকে। সঙ্গে আছে ধ্বংসযজ্ঞে টিকে যাওয়া একমাত্র দালান সেই হিরোশিমা ডোম, শান্তির প্রতীক একটি কাগজের সারস আর জাপানি হরফে লেখা ‘শান্তি’ শব্দটি।

১৯৪৫ সালের ৬ অগাস্ট এই হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ছুড়ে দেয়া পারমাণবিক বোমায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। এর তিন দিন পর নাগাসাকিতে আরও একটি বোমায় ৭৪ হাজার মানুষ নিহত হয়।

হিরোশিমা সম্মেলনে গিয়ে অতীত ওই বোমা হামলার জন্য কোন দুঃখ প্রকাশ করেননি। জি-৭ সম্মেলনে যোগ দিতে গত ২৭ মে হিরোশিমায় আসার আগে ওবামা বলেছিলেন, যে কোনো যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে সময়ের নেতারা নিয়ে থাকেন। তার হিরোশিমা সফরের উদ্দেশ‌্য অতীতে ফিরে যাওয়া নয়।

আর হিরোশিমায় এসে গিয়ে বলেছিলেন, “এখানে যাদের মৃত‌্যু হয়েছে, তারাও আমাদের মতো সাধারণ মানুষ ছিল। সাধারণরা এই কথা আজ ভাল করে বুঝেছে বলে তারা আর কোনো যুদ্ধ চায় না।”

হিরোশিমার সেরা লিলি পার্কের ব্যবস্থাপনা পরিচালক তাসুয়া ওহাতা বলেন, “এই পুষ্পচিত্রের মাধ্যমে আমরা হিরোশিমার পক্ষ থেকে ওবামাকে শান্তির বার্তা ও শ্রদ্ধা জানাচ্ছি। ওবামার ঐতিহাসিক সফরে আমাদের মনে জমে থাকা ক্ষোভ প্রশমিত হয়েছে। আমরা চাই, শান্তি আর ভালবাসার এই নির্লোভ মিলন অটুট থাকুক।

 

basic-bank

Be the first to comment on "হিরোশিমায় ওবামার পুষ্পচিত্র"

Leave a comment

Your email address will not be published.


*