শিরোনাম

হিলারিকে আঘাত করাই ছিল পুতিনের উদ্দেশ্য

নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে হিলারিকে আঘাত করতেই প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করেছেন। ক্রেমলিনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল এমন তথ্য জানিয়েছেন।

খবর এনবিসি চ্যানেল এর। মাইকেল ম্যাকফাউল মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত রাশিয়ায় নিযুক্ত ছিলেন। তার ধারণা, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া।
এনবিসি চ্যানেলের এক সংবাদ সম্মেলনে এই সাবেক রাষ্ট্রদূত বলেন, মনে করে দেখুন, ২০১১ সালের সংসদ নির্বাচনে ভ্লাদিমির পুতিনও মনে করতেন যে তার নির্বাচনে হিলারি ক্লিনটন হস্তক্ষেপ করেছিলেন এবং এটা তিনি প্রকাশ্যে বহুবার বলেছেনও। এ ছাড়া এই নিয়ে তাঁকে একান্তে কথা বলতেও শুনেছি আমি।

ম্যাকফাউল আরও বলেন, “শুধু হিলারির ক্ষতি করতেই নয়, পুতিন এ জন্য ট্রাম্পকে সাহায্য করেছেন। কারণ তাঁদের দুজনেরই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অনেক মিল রয়েছে। সে কারণে এটা আমার দৃষ্টিতে খুবই যুক্তিসঙ্গত যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুতিন ডোনাল্ড ট্রাম্পকেই দেখতে চাইবেন, সাবেক মন্ত্রী হিলারি ক্লিনটনকে নয়।

basic-bank

Be the first to comment on "হিলারিকে আঘাত করাই ছিল পুতিনের উদ্দেশ্য"

Leave a comment

Your email address will not be published.


*