শিরোনাম

হৃতিককে নিয়ে কমেডি ছবি করবেন করণ জোহর

নিউজ ডেস্ক : হৃতিক রোশনকে নিয়ে নাকি কমেডি ছবি করার কথা ভাবছেন করণ জোহর। ছবিটি পরিচালনা করবেন ‘অগ্নিপথ’-এর পরিচালক করণ মালহোত্রা।
হৃতিকের সঙ্গে এ ব্যাপারে জোহরের প্রাথমিক কথাও হয়েছে।
জানা গেছে, হৃতিককে ছবির গল্প শুনিয়েছেন জোহর। হৃতিকের তা পছন্দ হলেও তিনি এখনও হ্যাঁ করেননি। স্ক্রিপ্ট নিয়ে ভাবার জন্য আরও খানিকটা সময় চেয়েছেন। ছবির সাফল্য নিয়ে নিশ্চিত হওয়ার পরেই সবুজ সংকেত দেবেন তিনি।
করণ জোহর এর আগে ‘শুদ্ধি’ নামে একটি বিগ বাজেট ছবির কথা ভাবছিলেন। সালমান খান এতে কাজ করতে রাজি না হওয়ায় তিনি কথা বলেন বরুণ ধবনের সঙ্গে। কিন্তু কোনও কিছু পাকা না হওয়ায় বেশ কয়েক বছর ধরে ‘শুদ্ধি’-র কাজ আটকে রয়েছে।
ছবিটি পরিচালনা করার কথা ছিল করণ মালহোত্রার। ‘মাই নেম ইজ খান’-এ জোহরের সহযোগী ছিলেন তিনি। তাঁর পরিচালনায় হৃতিকের ‘অগ্নিপথ’ সুপারহিট করেছে। এখন যদি হৃতিক কমেডি ছবিটি করতে রাজি হন, তাহলে সেটি হবে করণ মালহোত্রা পরিচালিত দ্বিতীয় ছবি।
সূত্র: এবিপি আনন্দ

basic-bank

Be the first to comment on "হৃতিককে নিয়ে কমেডি ছবি করবেন করণ জোহর"

Leave a comment

Your email address will not be published.


*