নিউজ ডেস্ক : কুমিল্লা হোমনায় আবদুল লতিফ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাথা ভাঙ্গা ইউনিয়নের ছয়পুল্লাহ কান্দি গ্রামের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল লতিফ হোমনা উপজেলার ছয়পুল্লাহ কান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আবদুল লতিফ। কিছু দিন আগে মাদক ব্যবসা ছেড়ে কৃষি কাজে জড়িয়ে পড়েন তিনি। হোমনা থানার ওসি রসুল আহম্মেদ জানান, নিহতের মাথা, গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। তাকে অন্য কোনো স্থানে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ওইস্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Be the first to comment on "হোমনায় যুবকের লাশ উদ্ধার"