শিরোনাম

হ্যাকপ্রুফ স্যাটেলাইট

নিউজ ডেস্ক : চীন গতকাল মঙ্গলবার বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইটের সফল উেক্ষপণ করেছে। এ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হ্যাকিংমুক্ত যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। চীনা মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানশুর জিউকিউয়ান স্যাটেলাইট উেক্ষপণ কেন্দ্র থেকে এটি উেক্ষপণ করা হয়। মিসিয়াস নামের স্যাটেলাইটটিকে মহাকাশে নিয়ে যায় লং মার্চ-২ডি নামের একটি রকেট। ৬০০ কেজির বেশি ওজনের স্যাটেলাইটটি প্রতি ৯০ মিনিট পর পৃথিবীকে প্রদক্ষিণ করবে। দুই বছরের মিশনে এর মাধ্যমে প্রাপ্ত পরিষেবা অনেক বেশি নিরাপদ হবে। হ্যাকিং করা যায় না এমন প্রযুক্তিতে মহাকাশ থেকে পৃথিবীতে তথ্য পাঠাবে স্যাটেলাইটটি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

basic-bank

Be the first to comment on "হ্যাকপ্রুফ স্যাটেলাইট"

Leave a comment

Your email address will not be published.


*