নড়াইল প্রতিনিধি: নড়াইল সহ ১০ জেলা , খুলনা, নড়াইল যশোর ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, ও চুয়াডাঙ্গা। দেশের মহাসড়কে ‘আনফিট’ গাড়ি চলাচল যেন না করতে পারে, সে জন্য ব্যবস্থা নিতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে, মহাসড়কে নছিমন-করিমন-ভটভটি পাওয়া গেলে মালিক ও চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও বলেছেন আদালত। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। পপাশি ১০ জেলার মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি বন্ধে অন্তর্র্বতী কালীন আদেশ দিয়েছিলেন। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেওয়া হলো। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
১০ জেলায় নছিমন-করিমন-ভটভটি চলাচলে আদালতের নিষেধাজ্ঞা
১০ জেলায় নছিমন-করিমন-ভটভটি চলাচলে আদালতের নিষেধাজ্ঞা
Be the first to comment on "১০ জেলায় নছিমন-করিমন-ভটভটি চলাচলে আদালতের নিষেধাজ্ঞা"