শিরোনাম

১১ বছর পর কিবরিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক : হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি কাজল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আকতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

তিনি হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তিনি কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার কাজল মিয়াকে কারাগারে পাঠানো হবে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ আওয়ামী লীগের ৫ নেতা নিহত হন। এ ব্যাপারে এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় কাজল অন্যতম আসামি।

basic-bank

Be the first to comment on "১১ বছর পর কিবরিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*