নিউজ ডেস্ক : এক সপ্তাহের মধ্যে ১৫ টাকা কেজি খোলা বাজারে চাল বিক্রি করবে সরকার। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে এই দামে চাল পাওয়া যাবে।
রোববার (০৯ অক্টোবর) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বাজারে চালের যে দাম রয়েছে তা আগামী ১৫ দিনের মধ্যে কমে আসবে।
সম্প্রতি হত-দারিদ্র্যদের জন্যে দেশব্যাপী ১০ টাকা কেজি চাল বিক্রির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Be the first to comment on "১৫ টাকা কেজি চাল বিক্রি করবে সরকার"