নিউজ ডেস্ক : অভিষেকেই রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন লিওন ডসন। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে অভিষেক ঘটে এই ইংলিশ ক্রিকেটারের।
৮ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৬৬ রান করেন তিনি। ফলে ওই ভেন্যুতে ক্যারিয়ারের অভিষেক টেস্টে ৮ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন ডসন।
এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার গ্যাভিন রবার্টসন। ১৯৯৮ সালে এই ভেন্যুতেই ক্যারিয়ারের অভিষেক টেস্টে আট নম্বরে ব্যাট করতে নেমে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে ভারতের মাটিতে এই তালিকায় রয়েছেন ছয়জন। এই তালিকার সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ভারতের দীপক সোধান। ১৯৫২ সালে কলকাতা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের অভিষেক ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে ১১০ রানের ইনিংস খেলেছিলেন সোধান।

Be the first to comment on "১৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডসন"