শিরোনাম

‘২০৩০ সালের আগেই দারিদ্র্যের হার শূন্য হবে’

নিউজ ডেস্ক : বাংলাদেশে দারিদ্র্যের হার ২০৩০ সালের আগেই শূন্যে নামবে বলে আশা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আসন্ন ঢাকা সফর নিয়ে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য বিমোচনে আমাদের অভাবনীয় সাফল‌্য নিজ চোখে দেখতেই তিনি বাংলাদেশ সফর করছেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি ) মাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা শূন‌্য বা ৩ শতাংশের মধ্যে নামিয়ে আনার কথা থাকলেও, বাংলাদেশের দারিদ্র্যের হার শূন‌্যের কোটায় নামিয়ে আনতে কোনোভাবেই ২০৩০ সাল লাগবে না।’

আগামী ১৬ অক্টোবর জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ১৯৭১ সালের পর বিশ্ব ব্যাংকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে ঢাকা সফরে আসছেন কিম। তিনি বাংলাদেশে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখবেন এবং প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

৩ দিনের সফরের দ্বিতীয় দিনে (১৭ অক্টোবর) কিম ঢাকায় ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ উদযাপন করবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে তার দারিদ্র্য বিমোচনের উপর একটি ‘পাবলিক লেকচার’ দেয়ার কথা রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুড, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ অর্থনীতিবিদদের ওই অনুষ্ঠানে বক্তৃতা করার কথা রয়েছে।

বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, বাংলাদেশে অতি দারিদ্র্যের হার যেখানে ২০০৯-১০ অর্থবছর শেষে ছিল সাড়ে ১৮ শতাংশ, সেখানে ২০১৫-১৬ অর্থবছর শেষে মোট জনসংখ্যার ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।

basic-bank

Be the first to comment on "‘২০৩০ সালের আগেই দারিদ্র্যের হার শূন্য হবে’"

Leave a comment

Your email address will not be published.


*