নিউজ ডেস্ক : ফিলিপাইন সুপ্রীমকোর্টের নির্দেশে জব্দ করা ২৯ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ফিলিপাইন থেকে ফিরে আসার পর এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ফিলিপাইনের রিজাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকার বিষয়ে তদন্তের প্রতিবেদন চেয়েছে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ প্রতিবেদন তাদের দেওয়া হবে না।
অর্থমন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজি) বাংলাদেশের পক্ষে আইনি লড়াই করবে। কাজেই আমরা মামলা করব কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment on "২৯ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশাবাদ অর্থমন্ত্রীর"