শিরোনাম

২ বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে ছুরিকাঘাত!

নিউজ ডেস্ক : টেনিস বিশ্বে আবারও ফিরে এল ২৩ বছর আগের ভয়ানক স্মৃতি! মোনিকা সেলেসের ঘটনার ২৩ বছর পর আবারও শীর্ষস্থানীয় এক নারী টেনিস তারকা ছুরিকাঘাতের শিকার হলেন গতকাল মঙ্গলবার! তার নাম পেত্রা কিভিতোভা। দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কিভিতোভা এই মুহূর্তে বিশ্ব র‌্যাংকিয়ের প্রথম দশে নেই।

তার সাথেই ঘটল এই ভয়ানক ঘটনা!
সেলেস তার হামবুর্গ ওপেন ম্যাচ চলাকালীন কোর্টেই জনৈক ‘স্টেফি ভক্তে’র দ্বারা ছুরিকাহত হয়েছিলেন। সার্ভিস ব্রেকের সময় চেয়ারে বসে থাকা সেলেসকে কাঁধে ছুরি মেরেছিলেন দুষ্কৃতি। যার পর সাবেক বিশ্বসেরা সেলেস আর মাত্র একটাই গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরেছিলেন। সেই আক্রমণের পর থেকে টেনিস ট্যুরে সার্ভিস ব্রেকের সময় খেলোয়াড়ের সামনে-পিছনে বলবয়ের দাঁড়িয়ে থাকা বাধ্যতামূলক। যাতে খেলোয়াড়কে কেউ আঘাত করতে না পারে।

চেক পুলিশের বক্তব্য, ঘটনাটা মঙ্গলবার সকালে কিভিতোভার প্রোসেয়ভের বাড়িতে ডাকাতি সংক্রান্ত। পুলিশ আততায়ী হিসেবে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির অনুসন্ধান করছে। বাঁ-হাতি প্লেয়ার কিভিতোভার বাঁ হাতেই অবশ্য ছুরির আঘাত লেগেছে। যার কয়েক ঘণ্টা আগেই তিনি পার্থে নববর্ষের দিন শুরু হপম্যান কাপ থেকে নাম তুলে নিয়েছিলেন পায়ের চোট পুরো সেরে না ওঠার কারণে। এখন তার খেলার হাতেই ছুরির আঘাত লাগায় পরের মাসে কিভিতোভার অস্ট্রেলীয় ওপেনে অংশ নেওয়াও প্রশ্নের মুখে পড়ে গেল।

হতাশ এবং তার থেকেও অনেক বেশি ভীত কিভিতোভা এক টুইটার বিবৃতিতে লিখেছেন, “আজ আমার বাড়িতে ছুরি হাতে এক দুষ্কৃতি আমাকে আক্রমণ করেছিল। লোকটাকে আমি বাধা দিতে গেলে আমার বাঁ হাতে সে ছুরি মারে। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমার কপাল ভাল যে, বেঁচে আছি। হাতের আঘাতটা এত মারাত্মক, আমাকে স্পেশ্যালিস্ট ডাক্তারের কাছে যেতে হয়েছে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আমি মানসিক ভাবে কতটা শক্তিশালী। তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য লড়ব। শুধু সেই সময়টা আমাকে একা থাকতে সাহায্য করুন।

basic-bank

Be the first to comment on "২ বারের উইম্বলডন চ্যাম্পিয়নকে ছুরিকাঘাত!"

Leave a comment

Your email address will not be published.


*