শিরোনাম

২ লাখ হজযাত্রীকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি

নিউজ ডেস্ক :  প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ পর্যন্ত এক লাখ ৮৮ হাজার ৭৪৭ ব্যক্তিকে হজ করতে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এ খবর দিয়েছে গালফ নিউজ। মক্কার পুলিশপ্রধান সাইয়্যিদ বিন সালেম আল কারনি জানান, অনুমতিপত্র না থাকায় কর্তৃপক্ষ ৮৪,৯৬৫টি গাড়ি নগরীতে প্রবেশ করতে দেয়নি। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাজিরা যাতে নিরাপদে হজ করতে পারেন, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, মক্কার প্রবেশপথগুলোতে ১০৯টি চেকপয়েন্ট বসানো হয়েছে। প্রয়োজনীয় সব কাগজপত্র না দেখিয়ে কেউই নগরীতে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া গোপন নিরাপত্তা দলও সক্রিয় রয়েছে। এবার ৩০ লাখের বেশি লোক হজ করবেন বলে আশা করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "২ লাখ হজযাত্রীকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি"

Leave a comment

Your email address will not be published.


*