শিরোনাম

৩৩ সাঁওতালকে হাইকোর্টের ৮ সপ্তাহের জামিন

নিউজ ডেস্ক : পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৩৩ সাঁওতালকে ৮ সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কে এম হাসানের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন।

গত ৬ নভেম্বর রংপুর সুগার মিলে আখ মাড়াইকে কেন্দ্র করে পুলিশ ও বাগদা ফার্মের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ কুমার চক্রবর্তী একটি মামলা দায়ের করেন।

আজ ওই মামলায় হাইকোর্ট আত্মসমর্পণ করে জামিন চান ড. ফিলিপ বাগচি, সুবল, মার্শাল ও ভাগনসহ ৩৩ সাঁওতাল। তাদের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন।

basic-bank

Be the first to comment on "৩৩ সাঁওতালকে হাইকোর্টের ৮ সপ্তাহের জামিন"

Leave a comment

Your email address will not be published.


*