শিরোনাম

৩৫ অনলাইন পত্রিকা এবং ওয়েবসাইট বন্ধ

নিউজ ডেস্ক: দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পেপার শীর্ষ নিউজসহ ৩৫টি অনলাইন পত্রিকা ও ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের সাইটগুলো বন্ধের নির্দেশ দেয় সরকার।

দেশের একটি শীর্ষ আইআইজি প্রতিষ্ঠানের প্রধান জানান, বৃহস্পতিবার রাতে বিটিআরসির চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই সাইটগুলো ব্লক করে দেয়া হয়েছে। `জনস্বার্থ` ও `জননিরাপত্তা` জনিত কারণে সাইটগুলো বন্ধ করা হয়েছে বলে বিটিআরসির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ধর্মীয় উসকানি দেয়ার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে থাকা মুদ্রিত সংবাদপত্র আমার দেশের প্রকাশনার অনুমোদন কয়েক বছর আগে বাতিল করা হয়। এরপর এটি শুধু ইন্টারনেট সংবাদপত্র হিসেবে চলছিল। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন প্রচারিত হতো। এছাড়া শীর্ষ নিউজ নামের অনলাইনটি এর আগেও একবার বন্ধ করেছিল সরকার।

বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।

অনলাইন নিউজ মিডিয়া নিয়ে একটি নীতিমালা বর্তমানে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।

basic-bank

Be the first to comment on "৩৫ অনলাইন পত্রিকা এবং ওয়েবসাইট বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*