নিউজ ডেস্ক : ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশাবলী প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে নয়টা থেকে শুরু পরীক্ষা চলবে সাড়ে ১১টা পর্যন্ত। প্রার্থীদের সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। সকাল সোয়া নয়টায় উত্তরপত্র এবং সাড়ে নয়টায় প্রশ্নপত্র দেয়া হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

Be the first to comment on "৩৭ তম বিসিএস প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ"