শিরোনাম

৪শ কোটি টাকার বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি মূলধন টায়ার-২ শর্ত পূরণে বন্ড ইস্যু করবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, ব্যাংকটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনমতি পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

 

basic-bank

Be the first to comment on "৪শ কোটি টাকার বন্ড ছাড়বে শাহজালাল ইসলামী ব্যাংক"

Leave a comment

Your email address will not be published.


*