শিরোনাম

৪০ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

নিউজ ডেস্ক : কক্সবাজারে ৪০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সোমবার ভোর ৫টা থেকে সকার ৯টা পর্যন্ত টেকনাফের একটি নৌকায় ১২ জন ও উখিয়ার সীমান্ত দিয়ে ২৮ জনকে ফেরত পাঠানো হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবি সদস্যরা ২৮ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠায় মিয়ানমারে। এর মধ্যে ৬ পুরুষ, ৭ নারী ও ১৫টি শিশু রয়েছে।

আর টেকনাফের নাফ নদীর জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী একটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ১২ নারী, পুরুষ ও শিশু রয়েছে।

basic-bank

Be the first to comment on "৪০ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি"

Leave a comment

Your email address will not be published.


*