শিরোনাম

‘৪৮ ঘণ্টার মধ্যে শহর পরিষ্কার হবে’

নিউজ ডেস্ক : মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের অস্থায়ী গরুর হাটের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে কোরবানির বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই শহরকে বর্জ্যমুক্ত করা হবে।

মেয়র বলেন, এখন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিএসসিসির সব এলাকার কোরবানি বর্জ্য অপসারণ করা হবে। বর্জ্য অপসারণের সফলতা-ব্যর্থতা ৪৮ ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে জানানো হবে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, কোরবানির জন্য ২০ হাজার মেট্রিক টন অতিরিক্ত বর্জ্য তৈরি হবে। বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসির ৮ হাজার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "‘৪৮ ঘণ্টার মধ্যে শহর পরিষ্কার হবে’"

Leave a comment

Your email address will not be published.


*