শিরোনাম

৬ মাসে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক:চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে ১৬ শিশুসহ মোট ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি হানাদার বাহিনী। এছাড়া গ্রেফতার হয়েছে ফিলিস্তিনের আরো কয়েক ডজন মানুষ। এদের বেশিরভাগকেই দখলকৃত জেরুজালেম থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ‘কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এ তথ্য জানায়। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ফিলিস্তিনিদের বাড়িঘর ও অন্যান্য স্থাপন গুড়িয়ে দেয়ার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল।

পূর্ব জেরুজালেমের একটি গ্রামে শুধু জুলাই মাসের শেষ সপ্তাহেই ফিলিস্তিনিদের ২০টি বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরমধ্যে একদিনেই (২৬ জুন) ১৫টি বাড়ি ধ্বংস করে দেয়া হয়।

ওসিএইচএ’র প্রতিবেদনে বলা হয়, ‘২০১৬ সালের শুরু থেকে শুধু পূর্ব জেরুজালেমেই ১১৪টি বাড়ি গুড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। এই সংখ্যা পুরো ২০১৫ সালের তুলনায় প্রথম ৬ মাসেই ৪০ শতাংশ বেশি।’ এছাড়া একটি গ্রেপ্তার ও তল্লাশি অভিযানের সময় পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুপ্তহত্যা করেছে ইসরায়েল।

 

basic-bank

Be the first to comment on "৬ মাসে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল"

Leave a comment

Your email address will not be published.


*