শিরোনাম

৬ রানের আক্ষেপ নিয়ে মেন্ডিসের বিদায়

নিউজ ডেস্ক : গল টেস্টে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে দুই দল। প্রথম দিন শেষে বাংলাদেশের বিপদ হয়েই উইকেটে টিকে রয়েছেন কুশাল মেন্ডিস। আর তার সঙ্গে উইকেটে রয়েছেন নিরোশান দিকবালা।
তবে দ্বিতীয় দিনে মেন্ডিস ঝড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিকরা। ডাবল সেঞ্চুরির পথেই হাঁটছেন এই লঙ্কান ব্যাটসম্যান। তিনি ১৯টি চার ও ৩টি ছয়ের মারে ১৮৬ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে যোগ্য সমর্থনই দিচ্ছেন আরেক ব্যাটসম্যান দিকবালা। তিনি ৩৯ বলে ৪০ রান করে অপরাজিত আছেন। এ প্রতিবেদনটি লেখা অব্দি শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৭০ রান।
প্রথম দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৪ উইকেটে ৩২১ রান। আর সফরকারীদের ঝুঁলিতে উঠেছে মাত্র ৪টি উইকেট। ১৬৬ রান নিয়ে ক্রিজে টিকে রয়েছেন মেন্ডিস, আর তার সঙ্গে দিনের শেষভাগে যোগ দিয়ে ১৭ রান নিয়ে রয়েছেন নিরোশান ডিকবালা।
এদিকে সারাদিনে উইকেট শূন্য থাকা তাসকিন আহমেদ দিনশেষে তুলে নিয়েছে ৮৫ রান করা আসিলা গুনারত্নের উইকেট। এরফলে দীর্ঘ উইকেট খরা ঘোঁচে বাংলাদেশ শিবিরে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, মেহদি হাসান মিরাজ ও শুভাশীষ রায়।
এর আগে মঙ্গলবার (০৭ মার্চ) সকালে কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
বল হাতে নিয়ে এদিন ম্যাচের ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারে বল হাতে আসেন শুভাশীষ। এসেই চতুর্থ ডেলিভারিতে ফিরিয়ে দেন উপল থারাঙ্গাকাকে। এর পরের বলেই কুশাল মেন্ডিসকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিলেন শুভাশীষ। তবে তার দুর্ভাগ্য। পঞ্চম ডেলিভারিটি নো বল থাকায় সে যাত্রা বেঁচে যান মেন্ডিস। আর ভাগ্যবলে মেন্ডিসের এই বেঁচে যাওয়াই দিনশেষে কাল হয়েছে বাংলাদেশের।
এদিন বেঁচে ফেরার সুযোগ কাজে লাগিয়েছেন মেন্ডিস। তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সঙ্গে দিনশেষে অপরাজিত থেকেছেন ১৬৬ রান নিয়ে। এই ইনংস খেলতে তিনি খরচ করেছেন ২৪২ বল। যেখানে বাউন্ডারি হাঁকিয়েছেন ১৮টি আর ওভারবাউন্ডারি হাঁকিয়েছেন ২টি।
ম্যাচের ২৩তম ওভারে নিজের তৃতীয় ওভারে বল হাতে আসেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় ডেলিভারিতেই তুলে নিয়েছেন দিমুথ করুনারত্নের উইকেটটি। আউট হওয়ার আগে করুনারত্নে ২টি চারের মারে ৩০ রান করেন।
মেন্ডিস-চান্দিমালের জুটিতে ভালই এগিয়ে চলছিল শ্রীলঙ্কা। এ দু’জনের ৩২ রানের জুটি ভেঙ্গেছেন দীর্ঘদিন পর টেস্টে ফেরা মুস্তাফিজুর রহমান। মিরাজের হাতে ক্যাচ দিয়ে ৫৪ বলে ৫ রান করে সাজঘরে ফিরেন চান্দিমাল। দলীয় ৯২ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড : দিমুথ করুনারত্নে, উপল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান দিকবালা (উইকেটরক্ষক), আসিলান গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।

basic-bank

Be the first to comment on "৬ রানের আক্ষেপ নিয়ে মেন্ডিসের বিদায়"

Leave a comment

Your email address will not be published.


*