নিউজ ডেস্ক : চিনি ও গুড় শিল্পের কাঁচামাল নিশ্চিতকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওসহ দেশের ১৬টি চিনিকল এলাকায় সুগার বিট চাষ হচ্ছে।
শীতপ্রধান অঞ্চলের এই ফসল সুগার বিট ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিক ভিত্তিতে চাষের জন্য ৭৫ কোটি টাকা একনেকে অনুমোদন দিয়েছে সরকার। জানিয়েছেন ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেন।
জানা গেছে, দেশের চিনি ও গুড় শিল্প লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বাঁচিয়ে রাখতে সুগার বিট চাষাবাদ প্রযুক্তি উন্নয়নের জন্য পাইলট প্রকল্প নেয়া হয়েছে।
ইতোমধ্যে ইক্ষু ও সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানীরা সুগার বিটের উপযোগিতা যাচাই করে বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব বলে প্রত্যায়ন করেছে। সুগার বিট থেকে চিনি, গুড়, পশু খাদ্য, ইথানল ছাড়াও বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করা সম্ভব।
Be the first to comment on "৭৫ কোটি টাকায় ঠাকুরগাঁওয়ে সুগার বিট চাষ"